1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র: স্বরা ভাস্কর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন-ইসরাইল।

পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনি জনগণ। এমনকি তাদের সালাত আদায় পর্যন্ত করতে দিচ্ছে না ইসরাইলি সেনারা।

নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও সেখানে ধ্বংসযজ্ঞ চালানো ইসরাইলিদের প্রতি বিশ্বজুড়ে নিন্দা চলছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে তারকারা ফিলিস্তিনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন।

তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় বলিউড তারকা স্বরা ভাস্কর। ইসরাইলি হামলার বিরোধিতায় সরব হয়েছেন তিনি।

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

এক টুইটারবার্তায় স্বরা লেখেন, ‘ইসরাইল একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র। ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এটা অনেক বলা হয়েছে।’ পোস্টের সঙ্গে আল আকসা এবং ফ্রি প্যালেস্টাইন হ্যাশট্যাগ জুড়ে দেন স্বরা।

স্বরার ভাষ্যে, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় এসব হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাই সবারই এর বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।

ইসরাইলের বিপক্ষে এমন বক্তব্য দিয়েই থামেননি স্বরা। আরো একটি টুইট করেছেন এই বলিউড অভিনেত্রী।

সেখানে লিখেছেন- ফিলিস্তিন এবং ফিলিস্তিনিদের জন্য সুবিচার চাওয়ার সঙ্গে ইসলামের কোনো যোগ নেই। অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না। প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথাব্যাথা থাকা উচিত, অমুসলিমদেরও থাকা উচিত।

পোস্টের সঙ্গে প্রায় ১১ বছর আগে ফিলিস্তিনের গাজায় গিয়ে সেদেশের পতাকা হাতে ইজরাইলি সেনাদের ‘মধ্যমা দেখানোর’ একটি বিতর্কিত ছবিও পোস্ট করেন স্বরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com