1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

কুয়েতে আমিরের সমালোচনা করায় কবি আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুয়েতের আমিরের সমালোচনা করে বিপাকে পড়েছেন দেশটির কবি জামাল আল সায়ের। তাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার কবি জামাল আল সায়েরের পরিবার এ কথা নিশ্চিত করার পর থেকে কুয়েতের মানবাধিকার কর্মী ও নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এই পদক্ষেপ সরকারের স্বৈরাচারী আচরণের লক্ষণ।

সরকারের দুর্নীতি বিষয়ে বেশ কয়েক দিন ধরেই টুইটারে নানা ধরনের কবিতা পোস্ট করছিলেন জামাল। সরাসরি দেশের আমিরেরও নিন্দা করেন তিনি।

বলেন যে, কুয়েতের ‘অসহনীয়’ অবস্থার জন্য আমির দায়ী ও তার সরকার ‘সংবিধানের অবমাননা’ করেছে।

কুয়েতের রাজনীতিতে গণ আন্দোলন ও সমালোচনার সংস্কৃতি থাকলেও আমিরের নিন্দা বা অসম্মানকে কড়া নজরে দেখা হয়।

সংবিধান অনুযায়ী কুয়েতের সংসদ সদস্যদের সরকার ও তার মন্ত্রীদের প্রশ্ন করার অধিকার থাকলেও দেশটির আমির, শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ এর অবস্থান এসব কিছুর ওপরে।

সোমবারে গ্রেপ্তার হবার পর থেকে কবি আল সায়ের রাষ্ট্রের হেফাজতে রয়েছেন ও আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ওঠার অপেক্ষা করছেন বলে জানান কবির পরিবারের সদস্য মুহান্নাদ আল সায়ের।

কবির বিরুদ্ধে মানহানির দুটি ধারায় মামলা দায়ের করেছে কুয়েত কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com