1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

‘জীবন-জীবিকার কথা ভেবেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেবে সরকার’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পবিত্র ঈদুল আজহায় গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেবে সরকার।

আজ সোমবার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জীবিকা ও জীবনের তাগিদে যেগুলো প্রয়োজন, সেগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা দেবে, যা আপনারা শুনতে পাবেন। আমি এখন আর এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যথাসময়ে এ বিষয়ে যার মধ্যমে পাওয়ার, পাবেন।

ঈদে গরু বেচাকেনার জন্য ‘লকডাউন’ শিথিল হচ্ছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অনেকগুলো কারণ আছে। যেমন খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে, তাহলে আরও একবছর পরিচর্যা করতে হবে। তারপর দোকান মালিক যারা আছেন, তারা কিন্তু ঈদের জন্যই সারা বছর বসে থাকে। দুই ঈদের বেচাকেনা দিয়েই তারা চলে।

তিনি বলেন, করোনা শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। সরকার পুলিশ দিয়ে কত সচেতন করবে, যদি নিজেরা সচেতন না হই। আমরা মিডিয়ার মাধ্যমে সব সময় আহ্বান করে আসছি, যাতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলে। যতক্ষণ পারা যায় মাস্ক পরে থাকতে হবে বলেও সবাইকে সতর্ক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com