1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

নোয়াখালী পৌরসভা ও ৬ ইউনিয়নে কঠোর লকডাউন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে আগামীকাল শনিবার (৫ জুন) থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৪ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়ে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন চলবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জিহানসহ সংশ্লিষ্টরা।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, নোয়াখালীতে করোনা সংক্রমণ মারাত্মক আকারে বৃদ্ধি পাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি একাধিক সভায় মিলিত হয়। সভায় কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে জেলাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে ৫ জুন থেকে সাতদিনের জন্য প্রথম পর্যায়ে সম্পূর্ণরূপে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। সংকটকালীন জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকা ও সতর্ক থেকে লকডাউন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, নিজেদের সুরক্ষার জন্য সর্বোচ্চ পর্যায়ে লকডাউন বাস্তবায়নের জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ একযোগে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা থেকে দূর পাল্লার পরিবহন বন্ধ থাকবে। সিএনজি অটোরিকশায় করে দুইজন যাতায়াত করতে পারবে। তবে জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের পরিসেবা চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com