1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

পতনের দোরগোড়ায় কাবুল, সীমান্ত খুলে দিল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের অধিকাংশ বড় শহরের দখল নেওয়ার পর এবার দেশটির রাজধানী কাবুলের ওপর সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সূত্রের খবর, দক্ষিণে কন্দহর, লস্করগাহ, গজনি দখলের পর কাবুলের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান বাহিনী।

অন্যদিকে, পশ্চিমের শহর হেরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান সদস্য।

গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের ছ’টি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবানরা। এই পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোর কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানে কর্মরত আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন। যদিও আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ শনিবার বলেছেন, “শেষ শক্তি দিয়ে আমরা তালেবান জঙ্গিদের প্রতিরোধ করব।”

এরই মধ্যে আফগান সীমান্তের গেটগুলো খোলার বিষয়ে তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। গত মাসে আফগান সেনাকে হটিয়ে চমন গেটের অদূরের স্পিন বোল্ডাক শহরের দখল নিয়েছিল তালেবান। তারপর থেকেই ‘সিল’ করে দেওয়া হয় সীমান্ত।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার তালেবানের সঙ্গে সফল আলোচনার প্রেক্ষিতে ফের খুলে দেওয়া হয়েছে চমন সীমান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com