1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতা: যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৮৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে আজ সোমবার এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি), ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, কোভিড পরিস্থিতি, ভ্যাকসিনসহ বিভিন্ন বৈশ্বিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে তারা আলোচনা করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি ওআইসি কার্যনির্বাহী কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে রক্তপাত বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এই সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধান নীতিকে বাংলাদেশের সমর্থনকেও পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com