1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফি‌রে আসা যাত্রী‌দের দু‌র্ভোগ কমা‌তে দূরপাল্লার বাস চালু জরু‌রি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :ঈদে ঘরে ফেরা মানুষদের কর্মস্থলে ফিরতে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন প‌রিবহন শ্র‌মিক নেতা ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি ব‌লে‌ছেন, ‘যেভা‌বে মানুষ গ্রা‌মে গেছেন, সেভাবে তারা আবার ফি‌রে আস‌বেন। তা‌দের ঘ‌রে আট‌কে রাখা যাবে না। তাই ফি‌রে আসা যাত্রী‌দের দু‌র্ভোগ কমা‌তে ক‌য়েক‌দি‌নের জন্য হ‌লেও দূরপাল্লার প‌রিবহন চালু করা জরু‌রি’।

শুক্রবার (১৪ মে) সায়েদাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে পূর্ব‌ নির্ধা‌রিত অবস্থান কর্মসূচিতে অংশ নি‌য়ে তিনি এসব কথা ব‌লেন।

ঢাকা মহানগর সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়নের ব্যানা‌রের স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দা‌বি‌তে ঈদের দিন সকাল ১০ থে‌কে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন ক‌রেন প‌রিবহন মালিক ও শ্রমিকরা।

শাজাহান খান ব‌লে‌ন, এখন দূরপাল্লার বাস চালু করা জরুরি। কারণ যেভা‌বে মানুষ গ্রা‌মে গেছেন তারা আবার ফিরে আসবে।

তা‌দের ঘ‌রে আট‌কে রাখা যাবে না। সাত সিটের একটি মাইক্রোবাসে ১০ থেকে ১২ জন লোক গ্রামে যা‌চ্ছে। ১০ সিটের স্পিডবোটে গিয়ে ২৬ জন লোক মারা গেল। যারা গ্রামে গেছে তারা আবার ফিরে আসবে।

তাই দ্রুত দূরপাল্লার বাস চালু করা জরুরি।
সাবেক এ মন্ত্রী ব‌লে‌ন, সরকারের সব ধরনের নির্দেশনা আমরা পালন করি। সরকারও আমাদের বিভিন্ন বিষয়ে দেখেন। কিন্তু আমরা বলতে চাই যখন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হয়, তখন জেলেদের এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়। কিন্তু পরিবহন যে এক মাস ৭ দিন বন্ধ, এসময় তো কোনো খাদ্য সহায়তা আমরা পেলাম না।

যারা গত বছর পেয়েছিল তাদের মধ্যে কয়েকজন মাত্র অনুদান পেয়েছেন।

‌যে অনুদান দেওয়া হ‌য়ে‌ছে তা পর্যাপ্ত নয় উল্লেখ ক‌রে শাজাহান খান ব‌লেন, পরিবহন খাতে আমাদের ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক রয়েছে; কিন্তু তা‌দের মধ্যে অনুদান পেয়েছে মাত্র দুই থেকে আড়াই লাখ। এটা খুবই সামান্য। আমরা সরকা‌রের কা‌ছে তালিকা পেশ করেছি, সেই অনুযায়ী সবাই‌কে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com