1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফ্রিজে মাংস রাখা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) গ্রামে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আব্দুল জলিল (৩৮) -কে এলাকাবাসী বেঁধে রাখে। পরে রৌমারী থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন উভয়ে হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

বুধবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ওসমান গণি ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফ্রিজে মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই বাড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তার বড় ভাইকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তা আবারও হাতাহিতে রূপ নেয়। জলিল তার বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারলে দোকানের সামনে পড়ে মাথায় আঘাত পায়। এরপর রৌমারী হাসপাতালে নেয়ার সময় পথে টাপুরচর বাজারে তার মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com