1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

বোমা বিস্ফোরণ মামলায় ২১ আসামির আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মেহেরপুরে গাংনীর সাহারবাটিতে প্রকাশ্যে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের দুপক্ষের মামলায় একপক্ষের ২১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২৩ মে) বেলা ১১টার সময় মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাফিয়া সূলতানার আদালতে তারা আত্মসমর্পণ করেন।

আদালতের কাছে আত্মসমর্পণকারীদের জামিন আবেদন করা হলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলায় বাদীপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন কামরুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকালে মেহেরপুর জেলা ছাত্রলীগ সহসভাপতি রাকিবুল ইসলাম টুটুল ও নৌকা মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুকের সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। আহত হয় উভয়পক্ষের চারজন। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন। চেয়ারম্যানের পক্ষে মাবিয়া মলদারের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ২৬ জনকে আসমি করে একটি মামলা করেন।

অপরদিকে শফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম টুটুল বাদী হয়ে ২৭ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আব্দুর রাজ্জাক ও এসআই গোলাম মোস্তফাকে।

রাকিবুলের মামলার প্রথম দিনেই মৃত আজাহার আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান টোকনসহ উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে গাংনী থানা পুলিশ। বাকি আসামিদের মধ্যে ২১ জন আত্মসমর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com