1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

মেয়েটির বয়স ১৪, ছেলেটির ১৭; অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাত দিন আগে এক কিশোরী এক কিশোরের হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ে। বাধ সাধেন কিশোরীর বাবা। তিনি কচাকাটা থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ প্রেমিক কিশোরকে আটক করে পাঠিয়ে দেয় কারাগারে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, উপজেলার কেদার ইউনিয়নের ওই কিশোরের (১৭) সঙ্গে একই গ্রামের ওই কিশোরীর (১৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার (১৭ আগস্ট) প্রেমের টানে বাড়ি ছাড়েন পৃথক দুই ধর্ম বিশ্বাসের ওই কিশোর-কিশোরী। তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার। গত সোমবার (১৮ আগস্ট) কিশোরীর বাবা বাদী হয়ে কচাকাটা থানায় কিশোরের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে কচাকাটা থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নির্ধারণ করে রবিবার (২২ আগস্ট) কুড়িগ্রাম থেকে গভীর রাতে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার (২৩ আগস্ট) মেয়ের বাবার করা মামলায় কিশোরকে আটক করে জেলহাজতে এবং কিশোরীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠায় পুলিশ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক কিশোরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com