1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

রাজনীতি ছেড়ে আবারও গানে ফিরছেন বাবুল সুপ্রিয়!

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মন্ত্রিত্ব হারিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। তারপর বিষয়টি নিয়ে থেমে গেলেও দলের সঙ্গে দূরত্ব বাড়ছে আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়র। এরই মধ্যে সোশ্যাল সাইটে পোস্ট করে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। জানালেন ফিরতে পারেন গানের জগতে। বাবুলের ওই পোস্ট নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সোশ্যাল সাইটে একটি গান পোস্ট করে বাবুল লেখেন, ‘সোশ্যাল সাইটে গান নিয়ে কিছু লিখলে আপনাদের অকুণ্ঠ ভালবাসা পাই। একান্তে ভাবলে মনে হচ্ছে এগুলো গায়ক বাবুলকে লেখা। অনেকে রাজনৈতিক পোস্টে আক্রমণ করলেও আমার গানের প্রশংসা করছেন। অনেকেই বলছেন রাজনীতি ছেড়ে দিতে। এই কথাগুলো আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। কিছু পাওয়ার আশায় বা ‘পাওয়ার’-এর আশায় তো রাজনীতিতে আসিনি।’

এর পর বাবুলের উপলব্ধি, ‘গান ও রাজনীতি দুটোতেই খারাপ – ভাল থাকবে। কিন্তু আপনাদের ভালবাসাকে পাথেয় করে আপনাদের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে কোথাও আমার আমি থেকে আলাদা হয়ে যাচ্ছি না তো? নইলে আপনারা কেন বারবার ফিরে আসতে বলছেন?’

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়েছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। তারপর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার পদ্ধতি নিয়ে সোশ্যাল সাইটে সরব হন বাবুল। যাতে ব্যাপক অস্বস্তিতে পড়ে বিজেপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com