1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

সরকার গণমাধ্যম কর্মীদের বোঝালেন সবকিছুই সরকারের হাতে: নূর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরু বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যে নাটকীয়তা হলো, এই কার্যক্রমের মাধ্যমে সরকার গণমাধ্যম কর্মীদের বোঝালেন যে, তোমরা যত যা-ই করো না কেন, সবকিছুই শেষ পর্যন্ত সরকারের হাতে।

রোববার (২৩ মে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নূরু বলেন, সচিবালয়ের মতো জায়গাতে একজন গণমাধ্যমকর্মীকে ছয় ঘণ্টা আটকে রাখার অধিকার কোন সরকারি কর্মকর্তার নেই। তিনি যদি কোন অপরাধ করতেন তবে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারতেন তারা। কিন্তু তা না করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকে রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়েছে বিভিন্ন নাটকীয়তার পর। এ ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত রাজধানীসহ মফস্বলের সাংবাদিকরা। সেগুলো পত্রিকাতে আসে না, গণমাধ্যমে প্রকাশ পায় না। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকরা তাদের অধিকারের জন্য আজ সকলে একত্রিত হয়ে রাজপথে দাঁড়িয়েছে। কারণ আমরা মনে করি এই আক্রমণ শুধু একজন ব্যক্তি রোজিনা ইসলামের ওপর নয়, বরং তা সমগ্র সাংবাদিকদের ওপর।

নুরুল হক নুরু বলেন, সিনিয়র সাংবাদিকরা প্রথম থেকেই কথা বলে যাচ্ছেন সরকারের বিভিন্ন পর্যায়ে। আলাপ আলোচনা করছেন কিন্তু তারপরেও আমরা সরকারেরকে একটুও সহনশীল হতে দেখিনি। বরং এই কার্যক্রমের মাধ্যমে সরকার গণমাধ্যম কর্মীদের বোঝাচ্ছে যে, তোমরা যত যা-ই করো না কেন, সবকিছুই শেষ পর্যন্ত সরকারের হাতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com