1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
“জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

৪০৯ চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৯৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিবেদক: মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পিএসসি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।

আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওইদিন সকাল ১০টা থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে, দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম দফায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হলেও পরবর্তী সময় আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়। সারাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

যদিও ৪২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন প্রার্থীরা। তারা দাবি করেন, যেহেতু সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট রয়েছে, সেটি বিবেচনা করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগ দেয়া হোক। এতে করে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে, নতুন করে আর নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না, মেধাবীরা চাকরির সুযোগ পাবেন। তাদের এই দাবি আমলে নেয়নি সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com