1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ফুলপুরে ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী পুটিয়া বিলে অনুষ্ঠিত ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতায় হালুয়াঘাট উপজেলার ধুরাইলের নৌকা প্রথম হয়েছে। ভাষা সৈনিক এম শামসুল হক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ শুক্রবার বিকালে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সুতিয়াকান্দি ও একই ইউনিয়নের মারুয়াকান্দি নৌকা তৃতীয় স্থান অর্জন করেছে। ফুলপুর ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ২০টি নৌকা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি উপভোগ করতে ফুলপুর ও হালুয়াঘাট ছাড়াও পার্শ্ববর্তী নকলা, নালিতাবাড়ি ও তারাকান্দাসহ উপজেলার প্রায় দুই লাখ লোকের আগমন ঘটে। অত্যন্ত প্রাণবন্তকর ও আনন্দমুখর পরিবেশে খেলাটি অনুৃষ্ঠিত হয়। ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় মো. রিয়াজ উদ্দিন আহমদের সঞ্চালনায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ায়ম্যান ডা. এম এ মোতালিব, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, হালুয়াঘাট উপজেলার ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ধুরাইল ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, নড়াইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে যথাক্রমে ফ্রিজ, বাইসাইকেল ও রাইস কুকার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com