1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আমবাগানে ফেলে যাওয়া ব্যাগে মিললো পৌনে ৪ কেজি স্বর্ণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৌনে ৪ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

বুধবার (১ সেপ্টেম্বর) উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুরে বিজিবির একটি দল সীমান্তের দিকে টহলে বের হয়। এসময় সীমান্তের একটি আমবাগানে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া দেয় বিজিবি। এসময় একটি কাপড়ের পোটলা ফেলে তিনি পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা পোটলা থেকে তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার জব্দ করেন। জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

এ বিষয় দর্শনা থানায় স্বর্ণ চোরাচালানির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমানের (২৮) বিরুদ্ধে মামলা করে বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com