1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

দুই মেয়েসহ নিখোঁজ হওয়া মা চট্টগ্রামে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লক্ষ্মীপুরে থেকে দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাসহ (৪) নিখোঁজ মা মারজাহান বেগমকে ৪দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে দুই মেয়েসহ ওই নারীকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকালে তাকে চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় ওই নারীর বান্ধবীর বাসা থেকে উদ্ধার করে রামগতি থানা পুলিশ।

মারজাহান রামগতি উপজেলার রামদয়াল এলাকার ব্যবসায়ী মো. হেলালের স্ত্রী এবং নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়ার বাসিন্দা জাফর আহমেদের মেয়ে।

পুলিশ জানায়, মারজাহানের সঙ্গে তার স্বামী মো. হেলালের পারিবারিক কলহ ছিল। এতে রাগ করে মেয়েদেরকে স্কুলে না নিয়ে মারজাহান চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় বান্ধবীর বাসায় চলে যায়।

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুই মেয়েসহ মারজাহানকে তার বাবা নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়ার বাসিন্দা জাফর আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ‘নিখোঁজ ডায়েরী পেয়ে আমরা বিভিন্ন থানায় দুই মেয়েসহ মারজাহানের সন্ধানে খবর পাঠিয়েছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তাকে পাহাড়তলি থেকে উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরেই তিনি বান্ধবির বাসায় চলে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com