1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মোদির জন্মদিনে ভারতজুড়ে উৎসবের আমেজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি আজ শুক্রবার ৭০ পেরিয়ে ৭১ বছরে পা দিলেন। তাই তার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই মোদির দীর্ঘায়ু, সুস্থতা, সফলতা কামনা করে শুভেচ্ছার বন্যা আসছে বিভিন্ন মহল থেকে।

ঘড়ির কাঁটা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ছুঁতেই প্রিয় নেতার জন্মদিন পালন করা শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও আতশবাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য, বিজেপি সভাপতি জে.পি.নাড্ডা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও মোদিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা।

টুইট করে রাষ্ট্রপতি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে অনেক অভিনন্দন ও শুভকামনা। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি এবং দেশের সেবা করে যান।

টুইট করে রাহুল লেখেন ‘মোদিজি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

এছাড়াও মোদিকে লেখা চিঠিতে দলাই লামা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের সাফল্য কেবল দেশের মানুষকেই উপকৃত করে না বরং বিশ্বের উন্নয়নেও তা অবদান রাখে। আমি জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করতে থাকুন।’

উল্লেখ্য, ১৯৫০ সালের এই দিনে গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন মোদি। অনেকের অভিমত এই রকম বলিষ্ঠ ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী দেশ আগে কখনও দেখেনি। যদিও নানা চড়াই-উৎরাই পেরোতে পেরোতে ৭০ পেরিয়ে গেলেন মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন প্রধানমন্ত্রী। এরপর টানা ১৩ বছর গুজরাটের মসনদে থেকে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি।

প্রধানমন্ত্রী পদে টানা ৭ বছর আছেন তিনি। সবমিলিয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত জনপ্রতিনিধি হিসাবে ২০ বছর পার করবেন মোদি। আর এই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ২১ দিনব্যাপী দেশজুড়ে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচী উদযাপন করবেন বিজেপির নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com