1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আফগানিস্তানে বন্ধ হচ্ছে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তালেবানের ক্ষমতা দখলের পর শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কাবুলের একটি নারী ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র। তালেবান নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিতে পারে, এমন আশঙ্কায় প্রশিক্ষণকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নিলাব। খবর-টোলো নিউজের।

আফগানিস্তানের নারী উদ্যোক্তা নীলাভ গত এক বছর আগে কাবুলে নারীদের জন্য একটি ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র শুরু করেছিলেন। তবে অনিশ্চিত ভবিষ্যতের মুখে এবার সেই প্রশিক্ষণকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে নীলাভ জানিয়েছেন, ড্রাইভিংয়ের প্রতি আফগান নারীদের বেশ আগ্রহ আছে। সর্বশেষ ৩০ জনেরও বেশি নারী ড্রাইভিং শিখতে আগ্রহী ছিলেন। তবে গত মাস থেকে কেউই আর প্রশিক্ষণকেন্দ্রে আসছেন না। এই অনিশ্চিত ভবিষ্যতের মুখেই প্রশিক্ষণকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি আমি।

নীলাভের এই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং শিখেছেন কাবুলের অধিবাসী মুগ্ধা। তিনি জানান, নারীদের নিজেদের কাজ ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকা দরকার। আমি ড্রাইভিং শিখেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। যাতে অন্য কারোর ওপর আমাকে নির্ভর করতে না হয়, এ জন্য আমি ড্রাইভিং শিখেছি।

আরও একজন নারী এ নিয়ে বলেন, এখন কোনও নারীই অভাবের মধ্যে থাকতে চাইবে না। নিজের চাহিদা নিজেই মেটানোর জন্য চিকিৎসক বা কোনও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে হালাল উপায়ে নিজেদের খাদ্য নিজেরা সংগ্রহ করতে চায় নারীরা।

এদিকে, তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য সৈয়দ খোস্তি বলেছেন, ইসলামিক শরিয়ত মেনে নারীরা যে কোনও স্থানে যেতে পারবে, যেকোনও কর্মকাণ্ড করতে পারবে। তবে এখন পর্যন্ত নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেয়নি তালেবান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com