1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শ্রেণিকক্ষে নাচের ভিডিও ভাইরাল, পাঁচ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পাঁচ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় বলে সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীবিহীন ফাঁকা শ্রেণিকক্ষে সিনেমার একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা নাচছেন। বৃহস্পতিবার ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়। একইসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ওই শিক্ষিকাদের এই কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের এই আচরণ অগ্রহণযোগ্য। স্কুল চলাকালে শ্রেণিকক্ষে তাদের এই আচরণ করা উচিত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com