1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রংপুর সিটি মেয়রের কক্ষে ‘গুলির শব্দ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়রের কক্ষে মোটর মালিক সমিতির সভাপতির পিস্তল থেকে গুলি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ সময় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে একটি বেসরকারি সংস্থা আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে প্রতিকী মেয়রের দায়িত্ব পালন অনুষ্ঠান চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দুপুর ১২টার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন-সম্পর্কিত একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। ওই সময় কক্ষে অন্তত ১৫ থেকে ২০ জন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, কুশল বিনিময়ের এক পর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল ফোন বের করেছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পকেটে রাখা ব্যক্তিগত পিস্তল হাত থেকে মেঝেতে পড়ে যায়। এতে গুলির বিস্ফোরণে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোলস খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান।

এ বিষয়ে মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত সেখানে একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।

তবে এ ঘটনায় রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোজাম্মেল হক।

পুরো ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাজীব বসুনিয়া জানান, এটি মিসফায়ার বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com