1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারতীয় সাবমেরিন আটকের দাবি পাকিস্তানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টাকালে তা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার রাতে ভারতীয় এই সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে এ অভিযোগের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, শনিবার রাতে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের নৌবাহিনীর কঠোর নজরদারিতে ভারতীয় দূর পাল্লার টহল সাবমেরিনের উপস্থিতি শনাক্ত এবং চিহ্নিত হয়।

সরবরাহ করা ভিডিও ফুটেজে, ১৬ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ওই সাবমেরিনটিকে দেখা যায়। এটির ভৌগলিক অবস্থান পাকিস্তানের স্পেশাল ইকোনমিক জোনের সীমানায় বলে দাবি করা হয়।

পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালেও ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে। সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com