1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সিটিং সার্ভিসের নামে চলছে ‘ভাড়া সন্ত্রাস’, সিদ্ধান্ত বুধবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

তবে এবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিটিং সার্ভিস লেখা বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনটি জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। মঙ্গলবার বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে তিনি বলেন, ঢাকা মহানগরে কোনো বাস সিটিং সার্ভিস লিখতে পারবে না। রুট পারমিটের শর্ত মেনে বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে না। বুধবার এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

জানা গেছে, বুধবার বিকেল তিনটার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে মালিক ও শ্রমিকদের বৈঠক হবে। বৈঠকে মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেবেন। সিটিং সার্ভিস লেখা যাবে না- এমন সিদ্ধান্ত বৈঠক থেকে নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু ঢাকা পোস্টকে বলেন, সিটিং সার্ভিস পরিবহনে নৈরাজ্য বাড়িয়েছে। এটি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সরকার-মালিকদের।

বৈঠকে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, আট বছর পর বাস ভাড়া বাড়ানো হয়েছে। অনেকে ভুল তথ্য প্রচার করছেন। ঢাকা মহানগর পুলিশকে সঙ্গে নিয়ে আমরা অনুসন্ধান করছি। অতিরিক্ত ভাড়া আদায় রোধে মালিক-শ্রমিকদের ১৫টি টিম থাকবে। শুধু ভাড়া বিষয়ে অভিযান পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অন্য বিষয়গুলো আমলে নিলে অতিরিক্ত ভাড়া আদায় রোধের কর্মসূচি ব্যাহত হবে।

বিভিন্ন অভিযোগে ২০১৭ সালের ১৬ এপ্রিল থেকে রাজধানীতে বাসে সিটিং, গেটলক ও স্পেশাল সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি তদারকিতে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com