1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গ্রামীণ রাস্তা বন্ধ করে দেয়াল, গৃহবন্দি ৫০টি পরিবার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে শত বছরের পুরোনো গ্রামীণ রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পথে তোলা হয়েছে দেয়াল। এতে প্রায় ৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় প্রভাবশালী রমিজ ও তার ভাই রবিউল জোরপূর্বক সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করে গ্রামবাসীর চলাচলে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল।

ভুক্তভোগীরা জানান, নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ইউনিয়নে হরিনারায়ণপুর গ্রামে বাজারসংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দি হয়ে পড়েছে গ্রামের প্রায় ৫০টি পরিবার। রাতের আঁধারে বাড়ি-ঘর ভাংচুর করে তৈরি করা হয়েছে প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। এতে দুইশ মানুষ গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী ষাটোর্ধ বৃদ্ধা আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দি হয়ে পড়েছি। জোড় করে বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেয়াল তুলছে প্রভাবশালী রমিজ উদ্দিন ও রবিউল। রাতের আঁধারে লোকজন নিয়ে এলাকার অনেক ঘরবাড়ি ও কবরস্থান ভেঙে ফেলছে।

আরেক ভুক্তভোগী শচীন দেব বর্মণ বলেন, হঠাৎ করেই মস্তান ও সন্ত্রাসীদের নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে। ফলে আমাদের ৫০টি পরিবারের প্রায় ২ শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ইব্রাহীম মিয়া নামে আরেকজন বলেন, আমরা পশুর মতো খাঁচায় বন্দি হয়ে আছি। ছেলেমেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। খুব বিপদে আছি। কথা বললেই প্রশাসনের ভয় দেখায়। তিনি আরও বলেন, আমরা দিন আনি দিন খাই। তাই তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবিউল বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয়পক্ষকে জানিয়েছে। তাছাড়া আমি তাদের জন্য বিকল্প দিক দিয়ে রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com