1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৩৩০ রানে শেষ বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিনে ভালো লড়াই করলেও দ্বিতীয় দিনেও প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অল আউট হয়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান।

চার উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লিটন দাস ১১৩ ও মুশফিকুর রহিম রানে ৮২ অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। আগের দিনের রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন লিটন।

সেঞ্চুরির আশা জাগালেও তাতে পূর্ণতা দিতে পারেননি মুশফিক। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯১ রানে আউট হন তিনি। বাকি ব্যাটারদের মাঝে একাই লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত থাকেন ৩৮ রানে।

দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল ২৯.৪ ওভার। ৩৩০ রানে ৮ উইকেট থাকলেও হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে আর কোনো রান যোগ না করেই অল আউট হয় টাইগাররা। এই পাক পেসার একাই শিকার করেন ৫ উইকেট।

বাকি বোলারদের মাঝে শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরাফ দুটি ও সাজিদ খান একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com