1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শনিবার মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত, ভুটান, শ্রীলংকা ও নেপাল- চার দেশের নারী ফুটবলাররাই এখন ঢাকায়। সব আয়োজনও শেষ। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচে মারিয়া মান্দাদের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। এর আগে দুপুর তিনটায় ভুটার লড়বে শ্রীলংকার বিপক্ষে। টি-স্পোর্টস সরাসরি ম্যাচ দুইটি সম্প্রচার করবে।

তিন বছর আগে ২০১৮ সালে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। খেলার ৪৯ মিনিটে প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে মনিকা চাকমার ফ্রি কিক থেকে হেড জয়সূচক গোল করেছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন।

বাংলাদেশের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আগের আসরে গ্রুপ পর্বেও নেপালকে ২-১ গোলে হারিয়েছিলেন ছোটনের শিষ্যরা। তিন বছর পর সেই দলে বয়সের কারণে নেই মাসুরা এবং স্বপ্না। তবে রয়েছেন মনিকা। এবার আর অনূর্ধ্ব-১৮ নয়, তার বদলে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

টুর্নামেন্ট বদলে গেলেও স্বপ্ন বদলায়নি বাংলাদেশের। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে সে কথাই জানালেন অধিনায়ক মারিয়া মান্দা। তার কথা, বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।

শিরোপার জন্যই শিষ্যরা লড়বে বলে জানান কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। আমার বিশ্বাস তারা রাখবে।

নেপালের কোচ হারি ওম শ্রেষ্ঠার চোখও চ্যাম্পিয়ন ট্রফির দিকে, আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। সেভাবেই খেলতে চাই। অধিনায়ক অঞ্জনা রানা মাগার বলেন, সাফের এই টুর্নামেন্টে শিরোপা জিততে প্রস্তুতি নিয়েই এসেছি আমরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com