1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে মালয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া। মহামারি পরিস্থিতির উন্নত হলেই কর্মী নেয়া শুরু করবে দেশটি। বাংলাদেশি কর্মী নিয়োগে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের (এমওইউ) প্রস্তাবে অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার।

শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বার্তা সংস্থা বারনামার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

এক বিবৃতিতে মালেশিয়ান মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন, মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে কর্মী নেয়ার বিষয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। চুক্তিতে স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাংলাদেশি কর্মী প্রবেশ শুরু হবে বলে জানান তিনি।

মালেশিয়ায় কাজে স্থানীয়দের আগ্রহ না থাকায় নোংরা, বিপদজন ও কঠিন কাজগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই শ্রমিক সংকট দূর করতে আগের শুধু রাবার বাগানে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করে সব খাত উন্মুক্ত করার প্রস্তাবও সরকার অনুমোদন দিয়েছে বলে সারাভানান জানান।

তিনি বলেন, রাবার বাগান, কৃষি, শিল্প, সেবা, খনি ও পাথর আহরণ, নির্মাণ ও গৃহস্থালি সেবাসহ বিভিন্ন খাত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে।

তবে মহামারীর মধ্যে কোয়ারেন্টিনসহ সকল স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে সতর্ক করেছেন তিনি।

মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি থাকেন। তাদের কাছ থেকে গত অর্থ বছরে ১২৩ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। করোনায় দীর্ঘ বন্ধের পর এর আগে গত অক্টোবরে কেবল বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ার মন্ত্রিসভা সম্মতি দেয়া হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com