1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে বলা হয়েছিল কম ভয়ঙ্কর। অন্তত যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা এটাই বলেছিলেন। সেই ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাজ্য। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ওমিক্রন আক্রান্ত হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার বরিস জনসন সতর্ক করে বলেন, তার দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের ‘জলোচ্ছ্বাস’ আসছে। এ কারণে তিনি চলতি মাসের মধ্যেই ১৮-এর বেশি বয়সের ব্রিটিশদের করোনার বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন।

এক টেলিভিশন ভাষণে রোববার বরিস জনসন বলেন, ‘কারো এ নিয়ে সন্দেহ থাকার কথা নয় যে, ওমিক্রনের জলোচ্ছ্বাস আসছে।’

যুক্তরাজ্যে দ্রুতই বাড়ছে করোনার সংক্রমণ। এ প্রেক্ষাপটে দেশটির স্বাস্থ্য উপদেষ্টারা নতুন করে কোভিড সতর্কতা জারি করেছেন।

গত কয়েক মাস ধরে যুক্তরাজ্যে তৃতীয় ধাপের সতর্কতা জারি ছিল, রোববার থেকে যা পঞ্চম ধাপে উন্নিত করা হয়েছে। এদিন দেশটিতে অন্তত ১ হাজার ২৩৯ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।

সব মিলিয়ে যুক্তরাজ্যে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৩৭ জন, যা শনিবারের চেয়ে ৬৫ শতাংশ বেশি। শনিবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯৮ জন।

গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। ক্রমেই এটি বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ৬০টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশেও করোনা ভাইরাসের নতুন এ ধরন শনাক্ত হয়। আফ্রিকাফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ওমিক্রনকে ডেল্টার চেয়ে কম ভয়ঙ্কর বলছে। তবে এ ধরনটি যে অনেক বেশি সংক্রমক সেটা নিয়ে তারা দ্বিমত হতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com