1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জবিতে মহান বিজয় দিবস ও ৫দিন ব্যাপি সুবর্ণজয়ন্তী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, নীলদল, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবসহ অন্যান্য সংগঠনের পক্ষে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যারয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

এদিকে, মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মুজিব মঞ্চে সমবেত সংগীত ও চলচ্চিত্র (মুক্তির গান) প্রদর্শন করা হয়। এছাড়াও চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এছাড়া আগামীকাল (১৭ ডিসেম্বর-২০২১, শুক্রবার) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, উদীচী (জবি সংসদ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ) ও মুক্তমঞ্চ-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ১৮ ডিসেম্বর (শনিবার) বিকাল তিনটায় মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলসমূহের উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে।

১৯ ডিসেম্বর (রোববার) বিকাল তিনটায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক প্রদর্শিত হবে।

২০ ডিসেম্বর (সোমবার) বিকাল তিনটায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানাদির সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com