1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুবাই এক্সপোতে বিশ্বের বৃহত্তম কোরআন প্রদর্শন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক্সপোতে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন প্রদর্শন করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) পাকিস্তানি প্যাভিলিয়নে ওই পাণ্ডুলিপির সুরা আর রহমানের অংশ প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুল রাজাক দাউদ, আমিরাতের পাকিস্তানের রাষ্ট্রদূত আফজাল মাহমুদ, এক্সপোর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনীতিক এবং করপোরেট এক্সিকিউটিভসহ আরও অনেকে।

পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানি-কানাডিয়ান শিল্পী শহীদ রাসাম ইসলামের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম এবং সোনার ধাতুপট্টাবৃত স্ক্রিপ্টসহ একটি ক্যানভাসে সূরা আর রহমান কাস্ট প্রদর্শন করেন।

শাহিদ রাসসাম এক সাক্ষাৎকারে বলেন, কোরআনের এ প্রদর্শনী শুধু বিশ্বের বড় আয়োজনই নয়; বরং এটি একটি অনন্য প্রদর্শনী হতে যাচ্ছে, কেননা কালির বদলে স্বর্ণ দিয়ে এটি লেখা হয়েছে।

তিনি বলেন, ১ হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। শুধু সুরা আর রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

সম্পূর্ণ কোরআন লিখতে শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট দুইশ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে তিনি জানান।

শাহিদ রাসসাম জানিয়েছেন, মোট ছয়টি পৃষ্ঠায় সুরা আর রহমান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম দুই পৃষ্ঠায় পাঁচটি করে লাইন এবং অন্য চারটি পৃষ্ঠায় দশ লাইন করে রাখা হয়েছে। পুরো ৫০ লাইনে সুরা আর রহমান সমাপ্ত করা হয়েছে।

দুবাইয়ের উদ্যোক্তা ও স্থানীয় করপোরেট নেতা ইরফান মুস্তাফা প্রকল্পটির পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং রাসসামের সঙ্গে এক্সপোতে কাজ ভাগাভাগি করতে রাজি করেছিলেন।

তিনি পাকিস্তানি শিল্পীর মানসম্পন্ন কাজের প্রশংসা করেন এবং বলেন, কোরআন প্রকল্পটি এক্সপো দুবাইতে একটি ভালো সংযোজন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com