1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

নিজেদের শহর রক্ষায় পেট্রোল বোমা বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের তৃতীয় দিনেও বেশ কয়েকটি শহরে রুশ সেনারা ঢুকে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে রুশ আগ্রাসন থেকে নিজেদের শহর রক্ষার্থে ইউক্রেনের ডিনিপ্রো শহরের নারীরা বোমা তৈরি করছেন। খবর বিবিসির।

বিবিসি জানায়, ইউক্রেনের অন্যতম প্রধান এই শহরে সড়কের পাশে ঘাসের ওপর নারীরা জটলাবদ্ধ হয়ে বসে আছেন। পাশেই রাখা আছে কতগুলো মলোটোভ ককটেল (এক ধরনের পেট্রোল বোমা)। নারীদের সবাই কাজ ভাগাভাগি করে নিয়েছেন।

এ নারীদের মধ্যে রয়েছেন শিক্ষক, আইনজীবী, গৃহিণী। সবাই ঘর ছেড়ে এসেছেন, কাজে হাত লাগিয়েছেন রাশিয়ান সৈন্যদের ভূপাতিত করার মন্ত্রে। কেউ কাঁচের বোতল গুছিয়ে রাখছেন, কেউ আবার জ্বালানি ঢালছেন।

তারা বলছিলেন, জটিল কিছু ভাবার সময় নেই। তাই তারা মলোটোভ ককটেল তৈরি করছেন। এর মধ্য থেকে একজন নারী বলে ওঠেন এগুলো খুবই ভয়ঙ্কর। তবে তারা যেকোনো কিছুর জন্য প্রস্তুত।

ডিনিপ্রো শহর এখনো হামলার শিকার হয়নি। তবে হামলা হলে কী পরিস্থিতি হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে। এখানকার মিলিটারি হাসপাতালে মাত্র ৪০০ শয্যা রয়েছে, যেগুলো ইতোমধ্যেই আহত সৈন্যদের চিকিৎসা দিতে পূর্ণ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com