1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন, ভাঙল অতীতের সব রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

এ দরপতনের জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, যুদ্ধের কারণে সাপ্লাই-চেইন বিঘ্নিত হওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে এ দরপতন হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইএক্সের পতন হয়েছে ৪৩৭ পয়েন্ট পয়েন্ট বা ৬ শতাংশ। অবশ্য বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন শুরু হয়েছিল তারও আগে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন দফার দরপতনে এখন পর্যন্ত ডিএসইএক্স সূচকের ৫৬৮ পয়েন্ট বা ৮ শতাংশ পতন হয়েছে।

আজ বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৩৪৭টিকে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। দর হারানো শেয়ার সংখ্যা ৯০ শতাংশের বেশি। বিপরীতে মাত্র ১৫টি শেয়ার দর বেড়ে কেনাবেচা হয় এবং দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা গেছে ১৬টিকে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ৩০৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

শুধু ঢাকা নয়, টোকিও থেকে শুরু করে চীন, হংকং, সিঙ্গাপুর, ভারতের মুম্বাইয়ের সব শেয়ারবাজারেও আজ সোমবার বড় দরপতন চলছে। চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের সাংহাই কম্পোজিট ইনডেক্স ১.৮৩ শতাংশ পতন হয়েছে। হংকংয়ের হ্যাংস্যাং সূচকের পতন হয়েছে ৩.২১ শতাংশ। জাপানের নিক্কি সূচকের ৩.০৩ শতাংশ, ভারতের মুম্বাই শেয়ারবাজারের সেনসেক্স সূচকের পতন হয়েছে ২.৬৭ শতাংশ।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসারি আমদানি-রপ্তানি দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের ১ শতাংশেরও কম। এ কারণে দেশের অর্থনীতি বড় সংকটে পড়ার কথা নয়। তাছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪৮টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ ১০-১৫টি কোম্পানির এ দুই দেশের সঙ্গে সরাসরি আমদানি-রপ্তানির সম্পর্ক থাকতে পারে; তাও কোম্পানিগুলোর মোট আমদানি-রপ্তানির ১৫-২০ শতাংশের বেশি হবে না। ফলে এ যুদ্ধের সরাসরি প্রভাব শেয়ারবাজারে পড়ার কথা নয়।তবে পরোক্ষ প্রভাব কিছুটা রয়েছে।

এ যুদ্ধের কারণে ইতোমধ্যে বিশ্বের উল্লেখযোগ্য কমোডিটি পণ্যের দর বেড়েছে। বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

করোনাভাইরাস মহামারির শুরুতে সমুদ্রগামী জাহাজে করে পণ্য আমদানি-রপ্তানি খরচ ২-১০ গুণ পর্যন্ত বেড়েছিল। এখন তা আরও বাড়ছে। এর বাইরে ভোজ্যতেলসহ অন্য সব প্রয়োজনীয় কমোডিটি পণ্যের দরও ঊর্ধ্বমুখী। এতে মূল্যস্ফিতি বাড়ছে সর্বত্র। এসবের পরোক্ষ প্রভাব শেয়ারবাজারে থাকতে পারে বলে শেয়ারবাজার বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com