1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাউদকান্দির গৌরীপুরে উচ্ছেদ অভিযান ৫ একর জায়গা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি প্রতিনিধি ঃ  উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশের রাস্তার দু’পাশের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সওজ কর্তৃপক্ষ। এতে প্রায় ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানে বুলড্রোজার দিয়ে গৌরীপুর- হোমনা সড়কের গৌরীপুর অংশের রাস্তার দু’পাশে গড়ে তোলা অবৈধ শতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্রগ্রাম জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী সড়কের দু’পাশের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলে। সড়কের পাশে এসকল ঝুকিপূর্ণ অবৈধ্য স্থাপনার কারণে প্রায় সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ হতাহতসহ নিরাপদ যান চলাচলা বিঘিœত হয়ে আসছে। তিনি আরও বলেন, সকাল ১০টায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর অংশ থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের তিন দিন আগে মাইকিং করে সড়কের দু’পাশের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কের দু’পাশে জায়গা চিহ্নিত করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে সড়ক ও জনপথ অধিদপ্তরের সম্পত্তি ও আইন কর্মকর্তা উপসচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযানে প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছি। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com