1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, কী নিয়ে আলোচনা হবে সেখানে?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে চরম উত্তেজনার মধ্যেই শুক্রবার পোল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

    তবে তার আগে ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। এজন্য বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে উড়াল দেবেন তিনি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

    জানা গেছে, সফরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ওয়ারসোতে বৈঠক করবেন বাইডেন। এ সময় ইউক্রেন সংকটে মানবিক সহায়তার বিষগুলো নিয়ে আলোচনা করবেন তারা।

    হোয়াইট হাউস বলেছে, “ইউক্রেনে রাশিয়ার অযৌক্তিক এবং অপ্ররোচনাহীন সামরিক অভিযানের কারণে সৃষ্ট সংকটে মানবিক ও মানবাধিকার সহায়তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদাররা কীভাবে এগিয়ে আসতে পারে সেসব বিষয় নিয়েই প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করবেন।”

    এদিকে, আজ সোমবার বাইডেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে আলাপ করবেন বলেও জানা গেছে।

    সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ২৬তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি, সিএনএন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com