1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গোয়া বিমানবন্দরে হেনস্তার অভিযোগ আয়েশার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বলিউডের একসময়ের আলোচিত নায়িকা আয়েশা টাকিয়া। সম্প্রতি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন তিনি। ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়া এই অভিনেত্রী পরিবারসহ মুম্বাইয়ে রওনা দিতে গোয়া বিমানবন্দরে যান।

আরে সেই বিমানবন্দরে আয়েশাকে জোর করে লাইন থেকে বের করে দেওয়া হয়। এই অভিযোগটি গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে তুলেন। আয়েশার স্বামী ফারহান আজমি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছবি পোস্ট করে ফারহান ক্যাপশনে লেখেন, ‘বিমানবন্দরে থাকা দুজন নিরাপত্তাকর্মী আমাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। এমনকি সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল।’

বিমানবন্দরে থাকা অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে ছবি দিয়ে টুইট করায় বেশ সাড়া পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে।

সেখানে ফারহান আরও অভিযোগ করেন, পুরুষ পুলিশ অফিসার হয়ে কিভাবে আয়েশাকে গায়ে হাত দিয়ে জোরপূর্বক আমাদের থেকে আলাদা করে। এটা কোন আইনের মধ্যে পড়ে। এমনকি উচ্চস্বরে বিমানবন্দরে তার নাম ঘোষণা করেও তাকে অপমান করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে গোয়া বিমানবন্দর পুলিশের এমন কর্মকাণ্ডের সরব হতে থাকে নেটিজেনরা। এর প্রতিক্রিয়ায় পরে ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ।

তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘গোয়া বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময়ে আপনার (ফারহান) এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিষয়টি নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com