1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মোরেলগঞ্জে বারুণী মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হচ্ছে শততম গোপাল চাঁদ বারুণী মেলা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মদন ত্রয়োদশী তিথিতে ভক্তের সমাগমে উৎসব মুখর হয়ে উঠেবে বারুণী স্নান। দেশের ৪০০টি দলসহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে প্রতিবছর লক্ষাধিক ভক্ত গোপাল চাঁদের আশ্রমে বারুণী স্নানে অংশগ্রহণ করে থাকেন।

স্নানোৎসব উপলক্ষে প্রতিবছর এখানে তিনদিনের মেলা বসে। বুধবার (১৩ এপ্রিল) থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা লক্ষীখালী গ্রামের গোপাল চাঁদ সাধু ঠাকুরের আশ্রম মাঠে আসতে শুরু করেছেন। বর্তমান গদিনশিন মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর জানান, গোপাল সাধুর এ ধামে এ পর্যন্ত চার পুরুষ গত হয়েছেন। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে এখানে মতুয়া ভক্তদের সমাগম ঘটছে যা এখন গোপাল সাধুর মেলা নামে পরিচিত।

মতুয়া ভক্তরা প্রতি বছর মধুকৃষ্ণা পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন করেন। যা এখন বারুণী স্নান ও মহামেলা নামে পরিচিত। ওড়াকান্দি মেলার ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতে প্রতি বছর অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মেলা। প্রয়াত গোপাল সাধুর বসতবাড়িসহ ২৪ বিঘার বাগানবাড়িতে বসবে এ মেলা। দিঘীতে স্নান করবে ভক্তরা। মেলা ও স্নান নিয়ন্ত্রনের জন্য পুলিশ, আনছার-ভিডিপি ও স্থানীয় ৩০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com