1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আজ আইপিএলে অভিষেক হতে পারে ভাইয়ের, খবর পেয়ে উচ্ছ্বসিত শচীনকন্যা সারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শনিবারই আইপিএলে অভিষেক হতে পারে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারের। এমনই ইঙ্গিত দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের পরই জল্পনা তুঙ্গে। নেট বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তারপরে গত বছর নিলামে ২০ লাখ রুপিতে অর্জুনকে কেনে মুম্বাই।

কয়েকমাস আগে মেগা নিলামে মুম্বাইয়ের সঙ্গেই অর্জুনকে কেনার আগ্রহ প্রকাশ করেছিল গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দেন কিংবদন্তিপুত্র। আর সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই আইপিএলে আত্মপ্রকাশ ঘটতে পারে শচীনপুত্রের।

সেই ইঙ্গিত দিয়েই মুম্বাই লখনৌ ম্যাচের ২৪ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব হ্যান্ডল থেকে অর্জুনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, “অমাদের ভাবনাতে রয়েছে।”

এই ক্যাপশন ট্যাগ করা হয়েছে অর্জুনকে। মুম্বাই একাদশে শেষ পর্যন্ত অর্জুনকে খেলানো হলে বসানো হতে পারে বাসিল থাম্পি অথবা জয়দেব উনাডকাটকে। চলতি আইপিএলে বোলিং রীতিমত দুঃশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের।

যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের এমন ইঙ্গিতবাহী পোস্টের পরেই সচীনকন্যা সারা টেন্ডুলকার লাভ রিয়েক্ট দেন কমেন্ট সেকশনে। যে ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুম্বাই চলতি আইপিএলের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে বসেছে। দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিলেন রোহিত শর্মারা। তারপর টানা মুম্বাই হেরেছে রাজস্থান রয়্যালস, কেকেআর এবং আরসিবির বিরুদ্ধে। আপাতত লিগ টেবিলে তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

প্লে অফে ওঠার সম্ভবনা রীতিমত ক্ষীণ হয়ে গেছে ফ্রাঞ্চাইজিটির। এমন অবস্থায় আর একটা হারে সেই সম্ভবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে। পাঁচ ম্যাচে তিনটা জয় পাওয়া লখনউ মুম্বাইয়ের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে শক্তিশালী লখনউকে হারাতেই হবে মুম্বাইকে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) মুখোমুখি হচ্ছে এই দুই দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com