1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রংপুরে এক টাকায় ইফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রমজানে সুবিধাবঞ্চিত ও অসহায়-দুস্থ মানুষের জন্য এক টাকায় ইফতার বিতরণ করেছে রংপুরের এক দল তরুণ-তরুণী। প্রতীকী এক টাকা মূল্যে তাদের কাছে ইফতার বিতরণ করা হয়।

আজ রোববার (১৭ এপ্রিল) ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড স্মাইলস’ এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে ছোলা, বিরিয়ানি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরও কয়েক প্রকার খাবার রয়েছে। সঙ্গে দেওয়া হচ্ছে একটি করে পানির বোতল।

ইফতার পেয়ে রিকশাচালক রেজাউল মিয়া বলেন, ‘রিকশা চালিয়ে যা আয় হয় তা চাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৪০ থেকে ৫০ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়েই ইফতার পাইনো (পেলাম)।’

অটোরিকশা চালক ইউনুস আলী বলেন, ‘কয়েকদিন রোজগারও কমে গেছে। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না ধরে। কিন্তু বেশি দাম দিয়ে ইফতার কিনতে পারি না। এখানে এক টাকায় ইফতার পাইনো। খুব ভালো লাগছে।’

স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেড স্মাইলসের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, করোনাকাল পার হতে না হতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এমন দুর্যোগ পরিস্থিতিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে রোজা রাখছেন এসব মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতার জুটছে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এ উদ্যোগ।’

ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন হাসান আল সাকিব বলেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যেন আঘাত না লাগে বা ইফতার গ্রহণে কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন সেজন্য প্রতি বছরের মতো এবারও এক টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com