1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

টিউশনির জমানো টাকায় অজুখানা নির্মাণ করলেন ঢাবি শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ দক্ষিণ পাড়া জামে মসজিদে অজুখানা সমস্যা দীর্ঘ দিনের। সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোলাইমান হোসাইন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সোলাইমান কোচিংয়ে ক্লাস নিয়ে নিজের পড়াশোনার খরচ চালান। সেই আয় থেকে জমানো অর্থেই নিজ এলাকার মসজিদে অজুখানা নির্মাণ করেছেন। এর আগে মসজিদে লাশ বহনের একটি খাটিয়াও দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানের প্রথম থেকে অজুখানা নির্মাণের কাজ শুরু হয়। যা কয়েকদিন আগে শেষ হয়েছে। বর্তমানে মুসল্লিরা সুন্দরভাবে বসে অজু করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন।

সোলাইমান বলেন, দীর্ঘ দিন থেকেই এই মসজিদে অজুখানা ছিল না। আমি আমার টিউশনির জমানো টাকা দিয়ে অজুখানা তৈরি করতে পারায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। ভালো কাজ করার সুযোগ সবার ভাগ্যে হয় না। কাজটা করতে পেরে আমার নিজের কাছেই ভালো লাগছে।

সমাজের বিত্তবানদের এই কাজগুলো করা জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক কাজে সবার এগিয়ে আসা উচিত। এতে আমাদের সমাজ বদলে যাবে। সামাজিক সমস্যাবলী সমাধান হবে।

মুসল্লিরা বলেন, এখন থেকে এই মসজিদে অজু করতে আর কষ্ট করতে হবে না। ইতোপূর্বে সোলাইমান এই মসজিদে লাশ বহন করার খাটিয়াও দিয়েছিলেন। যার ফলে আমরা গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে। তার জন্য আমরা দোয়া করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com