1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বরিশালে ২০ মে বিভাগীয় সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে আগামী ২০ মে বিভাগীয় সমাবেশ আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫১ বছর পরও দুর্নীতিবাজ, মুনাফাখোর ও মজুদদারদের সিন্ডিকেটের কাছে জিন্মি। সরকারের দায়িত্বশীলদের ব্যর্থতায় দেশে নীরব দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে। নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের কারিগর আলেম সমাজ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে বিতর্কিত করার চক্রান্ত শুরু হয়েছে। ইসলামী শিক্ষা তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।

বিবৃতিতে আগামী ২০ মে শুক্রবার বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com