1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সহসাই কমছে না নিত্যপণ্যের দাম : বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বর্তমান পরিস্থিতির কারণে বৈদেশিক রিজার্ভের উপর চাপ পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজার দায়ী। এছাড়া, বাজারে জিনিসপত্র দাম কমার সহসাই কোনো সুখবর নাই সরকারের কাছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিশ্বের অন্যন্য দেশে দাম না কমলে আমাদের দেশেও কমবে না।

মন্ত্রী বলেন, এখন যে জিনিসপত্রের দামের ক্রাইসিস চলছে সেটা সবাইকে কষ্ট দিচ্ছে। তাই নতুন নতুন পথ খুঁজছে সরকার।

তিনি বলেন, ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম হলে সেটা যৌক্তিক। তবে ২০২৫ সাল থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না সেভাবেই উৎপাদন প্রক্রিয়া চলছে।

ভোজ্য তেলের বাজারে সমস্যা হবেনা। বাজারে চাহিদা অনুযায়ী তেল আছে বলেও জানান টিপু মুনশি। গত ৫ মে তেলের যে দাম ঠিক করে দেওয়া হয়েছিল তখন ব্যবসায়ীরা বলেছেন সাপ্লাই ঠিক আছে। কিন্তু মাঝখানে সেটা ঠিক ছিলনা, তবে এখন সাপ্লাই ঠিক হয়ে গেছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, রাইচ ব্রান্ড থেকে তেল উৎপাদনের চিন্তা করছে সরকার। এখান থেকে ৭ লাখ টন তেল উৎপাদন সম্ভব। তাহলে চাহিদার ২৪ ভাগ পূরণ হবে।

মন্ত্রী আরও বলেন, জুনে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেয়া হবে। যার সুবিধা পাবে পাঁচ কোটি মানুষ। এর পরিমান আর বাড়ানো হবেনা। জুন মাস থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

সরকারি পর্যায়ে ভারত বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেনি। শতভাগ গম আমদানি করা যাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com