1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মসজিদে নববির ইমাম শায়েখ মাহমুদ খলিল আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মদিনার মসজিদে নববির অতিথি ইমাম শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল আটটায় হাসপাতালে মারা যান তিনি। কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এদিন মাগরিবের নামাজের পর মসজিদে নববিতে শায়েখ মাহমুদ আল ক্বারির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। হারামাইন শরিফাইনের মিডিয়া ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।

শায়েখ মাহমুদ খলিল ২০১৮ সালে অতিথি ইমাম হিসেবে মসজিদে নববিতে তারাবি নামাজ পড়িয়েছিলেন। এ ছাড়া ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবার নিয়মিত ইমাম ছিলেন তিনি। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে দুই কিবলার মসজিদ হিসেবে পরিচিত।

তার মৃত্যুতে সৌদি আরবের ইসলামবিষয়ক, আহ্বান ও নির্দেশনা মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল-শায়েখ শোক প্রকাশ করেছেন।

এক টুইটে তিনি লেখেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারির মৃত্যুর সংবাদ জানাচ্ছি। আল্লাহ তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন। আমরা তার পরিবার এবং ভক্ত-অনুরক্তদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাই।

শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারি মদিনায় জন্মগ্রহণ করেন। তার পিতা শায়েখ খলিল আল-হুসারি আল-ক্বারি একজন সুন্নি-মিশরীয় তেলাওয়াতকারী এবং শিক্ষক ছিলেন। তিনিই সর্বপ্রথম বিভিন্ন আবৃত্তি শৈলীতে সম্পূর্ণ কুরআন লিপিবদ্ধ করেন। শায়েখ মাহমুদ খলিল আল-ক্বারি দশ বছর বয়সেই কোরআন হিফজ শেষ করেন। পরবর্তী সময়ে তিনি কোরআন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com