1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পদত্যাগপত্র জমা দিলেন ইতালির প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন না প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগপত্র খারিজ করে দিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দ্রাঘি জানান, তার জোট সরকার আস্থা হারিয়েছে। তাই তিনি পদত্যাগ করতে চান। সে অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এরপরই প্রেসিডেন্ট সার্জিও জানিয়ে দেন, পদত্যাগপত্র গ্রহণ করছেন না তিনি।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাকে সংসদে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সেনেটের আস্থা ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু দ্রাঘির জোট সরকারের সঙ্গী ‘ফাইভ স্টার মুভমেন্ট’ এই ভোটে অংশ নেয়নি। এরপরই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জোট সরকার আর ঐকমত্যে নেই। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের কাছে জানিয়ে দেন, রাতেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

দ্রাঘির পদত্যাগপত্র যদি প্রেসিডেন্ট গ্রহণ করতেন তবে সেপ্টেম্বরের প্রথম দিকে ভোটের পথে হাঁটতে হতো ইতালিকে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com