1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা পরবর্তী সময়ে আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে বেশ পিছিয়ে গিয়েছিল।

তবে চলতি বছরের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়ে আবারও বিশ্বমঞ্চে নিজেদের ফিরিয়ে আনলো মাইটি জিম্বাবুয়ে।

আজ (১৫ জুলাই) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলো সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানিরা।

একমাত্র টেস্ট প্লেয়িং দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলছিল ক্রেইগ এরভিনের দল।

জায়গা করে নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে। সেখান থেকে ফাইনালে জায়গা করে নিতে পারা দুই দলের সামনে ছিল অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করার হাতছানি।

দিনের অন্য ম্যাচে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে জায়গা করার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ডাচদের কাছে হেরে মন খারাপ নিয়ে থামে যুক্তরাষ্ট্র।

অপরদিকে ৭ উইকেটের সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ডাচরা।

ফলে অপেক্ষা ছিল কেবল এক দলের। আর তার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছিল পাপুয়া নিউগিনি।

তবে জিম্বাবুয়ের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে থামতে হয় গতবারের আসরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা পাপুয়া নিউগিনির।

ফলে শেষ দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com