1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

রনিকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রেলওয়ের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও তার সমর্থকদের কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জুলাই) রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাদের বাধা দেন। তারা স্টেশনের সব ফটক বন্ধ করে দেন। কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে না দেওয়ায় পরে রনি ও তার সমর্থকরা প্রবেশপথে অবস্থান নেন। তারা স্লোগানে স্লোগানে রেলওয়ের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানাতে থাকেন।

কর্মসূচি কিছুক্ষণ চলার পর সেখানে রনি ও তার সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন কয়েকজন যুবক। পচা ডিম রনির গায়ে না লাগলেও তার পাশে থাকা দুই সমর্থকের শরীরে পড়ে।

রনির সঙ্গে আন্দোলনরত একজন জানান, কয়েকজন যুবক পচা ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। দুজনের শরীরে লেগেছে তাদের ছোড়া ডিম।

আন্দোলনরত আরেকজন বলেন, ‘রনি ও আমরা ভেতরে ঢুকতে চাইলেও আরএনবি ও আনসার সদস্যরা ঢুকতে দেননি। তাই আমরা গেটের সামনে বসেছি। এসময় আশপাশের কিছু লোক নষ্ট ডিম নিক্ষেপ করেছে। প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।’

মহিউদ্দিন রনি বলেন, ‘যতদিন দাবি আদায় না হবে, ততদিন আমার অবস্থান কর্মসূচি চলবে। যত বাধা আসুক, প্রতিবাদ কর্মসূচি বন্ধ হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com