1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সূচি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ! আলাদা দলের পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন ফরম্যাটের ক্রিকেটের জন্য টাইগারদের আলাদা দল তৈরির ভাবনার কথা নতুন কিছু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অনেকবারই বলেছেন এমন পরিকল্পনার কথা। তবে সিরিজ শুরু হলে দেখা যায়, ঘুরেফিরে যারা নিয়মিত, তাদেরকেই রাখা হচ্ছে তিন সংস্করণের স্কোয়াডে। তবে সম্প্রতি সেই সংস্কৃতির কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। এবার অনেকটা বাধ্য হয়েই আলাদা দল করতে হবে টাইগারদের। এমনটাই মনে করছেন পাপন।

ইংল্যান্ডের বার্মিংহামে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় আইসিসির সর্বশেষ সভা। সেখান থেকে রবিবার (৩১ জুলাই) বিকেলে দেশে ফিরে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আইসিসির মিটিংয়ে সিদ্ধান্ত অনেক ছিল। একটা ছিল, খেলা ডিস্ট্রিবিউশন। এফটিপি যা আছে, অফিসিয়ালি ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বলছি না। এক সপ্তাহের ভেতরে দিয়ে দেওয়ার কথা। এফটিপি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যে পরিমাণে খেলা আছে আমার মনে হয় এখন আমাদের দুশ্চিন্তার বিষয়, খেলব কীভাবে? এতো ম্যাচ খেলা আসলেই কঠিন।’

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরে উইন্ডিজ ছাড়া বাকি সবার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল।

আগামী পাঁচ বছরের এমন ঠাঁসা সূচিতে বিপাকে বাংলাদেশ। এজন্য আলাদা দল তৈরির ভাবনার কথা জানালেন পাপন, ‘এখন আমাদের আলাদা দল করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। কয়েকটা খেলোয়াড়ের ওপর চাপ এত বেশি পড়বে, যেটা আসলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। বদলিয়ে বদলিয়ে খেলতে হবে। এছাড়া কোনো উপায় নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com