1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি
জেলা: বগুড়া
বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর স্বামী মো. সোবহান আলীকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সোবহান আলী সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহতের মা রোকেয়া বেগম সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর থেকে আসামি সোবহান কারাগারে ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com