1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দাউদকান্দিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সদস্য,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,দাউদকান্দি পৌরসভা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,মডেল থানা,হাইওয়ে থানা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা লীগ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংঘঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনার) সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া। উপজেলা নির্বাহি অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ),পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। একই দিনে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনির হোসেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দোয়া মোনাজাত ও গরীব অসহায়দের মাঝে খাবার বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com