1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ওপেনিংয়ে সাব্বির-মিরাজকে দেখে অবাক পাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বদল আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই কারণে নিয়মিত ওপেনাররা ভালো না করায় মেক শিফট ওপেনার হিসেবে ভাগ্য খুলে যায় সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের। এরমধ্যে মিরাজ নিজের নতুন পজিশনে মানিয়ে নিতে পারলেও ব্যর্থ সাব্বির।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এই জুটির শুরু। এরপর থেকে এখন পর্যন্ত টানা তিন ম্যাচেই ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছে মিরাজ-সাব্বির। অথচ প্রথমবারের মতো এই জুটি ওপেনিংয়ে নামছে শুনে অবাকই হয়েছেন বাংকাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিসিবিতে কেক কাটতে বোর্ড কর্মকর্তাদের নিয়ে উপস্থিত হন বিসিবি বস। সেখানে টাইগারদের ওপেনিং পজিশন নিয়ে কথা বলেন পাপন। তিনি ওপেনিংয়ে মিরাজ-সাব্বির জুটি নিয়ে বলেন,‘আসলে ওপেনিং এইগুলো চেষ্টা করছে তারা। আমি যখন প্রথম শুনলাম মেহেদী হাসান মিরাজ ও সাব্বির নামবে। আমি তো অবাক। আমি খালি বলেছিলাম, আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনিনি, দেখিনি।’

‘আমার ধারণা এইগুলা ট্রায়াল দিচ্ছে, চেষ্টা করছে। নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু চেষ্টা করবে। তারপর ঠিক করবে। বিশ্বকাপে যে দলটা খেলবে। এটাকেই আমরা কন্টিনিউ করব টানা এক বছর পরের বিশ্বকাপ পর্যন্ত।’

ফর্মে না থাকা সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে পাপন আরও যোগ করেন, ‘আমাদের দেশে কমন একটা বিষয় হচ্ছে ডান-বাম ভারসাম্য রাখা। তামিম ইকবাল যেহেতু আর টি-টোয়েন্টি খেলছে না, তাই আমাদের কাছে লেফটহ্যান্ড অপশন আছে দুটা-সৌম্য আর শান্ত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com