1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় সিলেট ও চট্রগ্রাম বোর্ডকে হারিয়ে কাবাডিতে চ্যাম্পিয়ন দাউদকান্দি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির অয়োজিত ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বকুল অঞ্চল কুমিল্লায় আয়োজিত কাবাডি (বালক) সিলেট ও চট্রগ্রাম বোর্ডকে হারিয়ে দাউদকান্দির নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় কাবাডি দল অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাউদকান্দির কাবাডি দল আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন পায়রায় আঞ্চলিক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করা কাবাডি খেলোয়ারদের প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে বিজয়ী সকলের সকল খেলোয়াড়দের মুখে মিষ্টি তুলে দেন। উপজেলা চেয়ারম্যান খেলার পূ্র্বেই বিজয়ী হলে কাবাডি টিমকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দেন। বিজয়ী খেলোয়ারদের হাতে ঘোষিত নগদ অর্থ তুলে দেন। ও সকল খেলোয়া,কোচদের প্রত্যেককে ১টি করে পুরস্কৃত করেন। কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী দলের অধিনায়ক বলেন,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আমাদেরকে সব সময় উৎসাহ-উদ্দীপনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগান। আমাদেরকে পুরস্কৃত করে যে ভালবাসা দেখিয়েছেন আমরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দাউদকান্দি মুখ উজ্জল করবো। এ পুস্কার বিতরন কালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিলু মিয়া,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া,ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন,দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার,নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলমসহ ম্যানিজিং কমিটি ও শিক্ষক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com