1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাইব্রেকারে জাপানকে কাঁদিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান ও ক্রোয়েশিয়া। দুই দলের লড়াইয়ে ১২০ মিনিট খেলা শেষে ম্যাচের ফল এসেছে টাইব্রেকারে। যেখানে জাপানিজদের হারিয়ে কোয়ার্টারে উঠেছে ক্রোয়াটরা।

১২০ মিনিট শেষে ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে এশিয়ার জায়ান্টদের ৩-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। এই পর্বে ক্রোয়াটদের জয়ের নায়ক ছিলেন ডমিনিক লিভাকোভিচ। জাপানের নেয়া চারটি শটের তিনটিই ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচে মোট সময়ের ৩৬ শতাংশ সময় বল দখলে রাখে জাপান। অন্যদিকে ক্রোয়েশিয়ার দখলে বল ছিল ৫০ শতাংশ সময়। জাপান ১২ ও ক্রোয়াটরা ১৭ বার গোলের জন্য শট নেয়। এর মাঝে ৪ বার করে শট লক্ষ্যে রাখতে পারে দুই দল। সফল হয় একবার করে।

এশিয়ার অন্যতম সেরা দল জাপান যেন কাতার বিশ্বকাপে পুরোপরি ভিন্নরূপে ধরা দিয়েছে। গ্রুপ পর্বের পর দ্বিতীয় রাউন্ডেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে তারা।

গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে পুরো ম্যাচে সমানতালে খেলে জাপান। প্রথমার্ধে একটি গোলও দেয় তারা। যদিও দ্বিতীয়ার্ধে সেটি শোধ করে ম্যাচে ফিরে আসে ক্রোয়াটরা।

ম্যাচের ৪৩ মিনিটের সময় কর্নার থেকে গোল করে জাপানকে আনন্দে ভাসান দাইজেন মায়েদা। কিকটি গোলমুখে না করে নিজেরা দেয়া নেয়া করতে করতে ক্রোয়েশিয়ার জালে বল নিয়ে যায় জাপান।

এ সময় শেষ ক্রসটি করেন রিতসু দোয়ান। গোলমুখে ভেসে আসা বলটিতে পা লাগিয়ে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন মায়েদা। যার ফলে এগিয়ে থাকার আনন্দ নিয়েই বিরতিতে যায় এশিয়ার দেশটি।

অবশ্য জাপানের এই আনন্দ বেশিক্ষণ থাকেনি। দ্বিতীয়ার্ধ শুরুর পর ১০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান ইভান পেরিসিচ। এরপর বাকি সময়ে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে যায়। তবে সাফল্যের মুখ দেখেনি।

অতিরিক্ত সময়ে দুই দলই বেশ সাবধানী ছিল। যেখানে রক্ষণ ঠিক রেখে কাউন্টার অ্যাটাকের দিকেই মনযোগী ছিল দুই দল। জাপান ও ক্রোয়েশিয়ার কেউই এ সময় প্রতিপক্ষের রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারেননি।

অতিরিক্ত সময় শেষেও ম্যাচে ফল না আসায় টাইব্রেকারের পথে হাঁটছেন রেফারিরা। যে স্বাদ চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com